আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে—এমন খবর পুরোপুরি গুজব। সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।”
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে সরকার উদ্বিগ্ন কিনা—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “তাদের লকডাউন বা শাটডাউন কর্মসূচি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই। পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।”
This post was viewed: 27