Ridge Bangla

সেনাবাহিনীর অভিযানে মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সেনাবাহিনীর পরিচালিত এক অভিযানে রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকা থেকে একটি কিশোর গ্যাং চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রায়েরবাজার এলাকায় একটি চক্র ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত। এ তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে ঘটনাস্থল থেকে ইকবাল ও মিঠুন নামে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের লাউতলা এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. আলী, নূরনবী ইসলাম, মো. সুমন, মো. রাব্বি ও মো. শাকিল।

উদ্ধার করা অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে।

This post was viewed: 26

আরো পড়ুন