Ridge Bangla

সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের ১৫% বৈশ্বিক শুল্কের ঘোষণা

মার্কিন সুপ্রিম কোর্ট আগের আমদানি শুল্ক বাতিল করার পর নতুন করে ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তিনি বলেছিলেন, আদালতে বাতিল হওয়া শুল্কের পরিবর্তে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব পণ্যের ওপর ১০ শতাংশ হারে কর বসানো হবে। তবে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, একটি অব্যবহৃত বাণিজ্য আইনের আওতায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ১২২ অনুযায়ী এই সাময়িক শুল্ক প্রায় পাঁচ মাস পর্যন্ত কার্যকর রাখা যাবে। এরপর কংগ্রেসের অনুমোদন নিতে হবে। পূর্বঘোষিত ১০ শতাংশ শুল্ক আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। নতুন ১৫ শতাংশ শুল্কও একই তারিখ থেকে কার্যকর হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সম্প্রতি ৬–৩ ভোটে দেওয়া রায়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্ক আরোপকে ক্ষমতার সীমা লঙ্ঘন বলে উল্লেখ করে। আদালতের এই সিদ্ধান্তকে ট্রাম্প “অযৌক্তিক” বলে আখ্যা দিয়েছেন। নতুন শুল্ক সিদ্ধান্ত যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে পূর্বে হওয়া ১০ শতাংশ শুল্ক চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে।

This post was viewed: 4

আরো পড়ুন