Ridge Bangla

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ তিনজন আটক

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় বিশেষ অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে ভোরে চালানো এ অভিযানে একটি পিকআপসহ তাঁদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের বেলকুচির রেজাউল করিম (৪০), কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর পিকআপচালক মাসুদ রানা (২৭) এবং একই উপজেলার মামুন মিয়া (২৬)।

শনিবার দুপুরে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান জানান, কুড়িগ্রাম থেকে আসা একটি পিকআপ গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা এনে কড্ডার মোড় এলাকায় বিক্রির জন্য অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাজরান রউফের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে টিমটি দ্রুত অভিযানে নেমে পিকআপসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জনসম্মুখে পিকআপটি তল্লাশি করে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

This post was viewed: 46

আরো পড়ুন