Ridge Bangla

সিন্ডিকেট বিরোধ ও এনইআইআর সংস্কারের দাবিতে সারাদেশে মোবাইল দোকান বন্ধ

সিন্ডিকেট প্রথা বাতিল, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) থেকে এই কর্মসূচি কার্যকর হচ্ছে।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি) শনিবার এই কর্মসূচি ঘোষণা করে। সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস জানিয়েছেন, দাবি পূরণ না হলে ব্যবসায়ীরা রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় ঘেরাও করবেন এবং অবস্থান কর্মসূচি পালন করবেন।

ব্যবসায়ীদের মূল দাবি হলো, এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং বৈধভাবে মোবাইল আমদানির সুযোগ বৃদ্ধি। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এনইআইআর বাস্তবায়িত হলে লাখো ছোট-বড় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। নতুন নিয়মের ফলে শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে, আর বাড়তি করের চাপ গ্রাহকের ওপর পড়বে।

এর আগে গত ৩০ নভেম্বর সারাদেশে মোবাইল দোকান বন্ধ রেখে দাবি আদায়ের চেষ্টা করা হয়েছিল। এমবিসিবি গত ২৯ নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে এনইআইআর সংস্কারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছিল।

This post was viewed: 25

আরো পড়ুন