Ridge Bangla

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে দ্রুত হাসপাতালের নিউরো আইসিইউতে নেওয়া হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম আজ বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টার বিমানযাত্রা শেষে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান মির্জা আব্বাস। বিমানবন্দর থেকে তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডা. রফিকুল ইসলাম আরও বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা মির্জা আব্বাসকে হাসপাতালের নিউরোলজি বিভাগের আইসিইউতে ভর্তি করেছেন। দীর্ঘ যাত্রায় তার কোনো শারীরিক জটিলতা তৈরি হয়নি এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে, আজ রোববার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সযোগে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

This post was viewed: 3

আরো পড়ুন