Ridge Bangla

সালমান শাহ হত্যা, প্রাক্তন স্ত্রীসহ ১১ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে দায়ের করা মামলায় ১১ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এর মধ্যে রয়েছেন অভিনেতার প্রাক্তন স্ত্রী সামিরা খান, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ এবং খলনায়ক ডনসহ আরও নয়জন।

রমনা থানা পুলিশ সূত্র জানায়, মামলাটি বর্তমানে আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন। তদন্তের স্বার্থে কোনো আসামি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সে বিষয়ে বিমান ও স্থলবন্দরের সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, আদালতের নির্দেশে শুরু হওয়া তদন্ত এই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই আসামিদের বিদেশে পালায়ন ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযোগপত্রে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সালমান শাহর প্রাক্তন স্ত্রী সামিরা হকের। অন্যান্য আসামিরা হলেন আজিজ মোহাম্মদ, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আব্দুল ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই ২০২০ সালে তাদের প্রতিবেদনে এ ঘটনাকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল। তবে তার পরিবারের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করে গত ২১ অক্টোবর রমনা থানায় নতুন করে মামলা করা হয়।

This post was viewed: 56

আরো পড়ুন