Ridge Bangla

সালমানের বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকার গুরুতর অভিযোগ

বলিউডের সুপারস্টার সালমান খানকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তার প্রাক্তন প্রেমিকা সোমি আলি সম্প্রতি বিস্ফোরক অভিযোগ তুলেছেন, দাবি করেছেন যে সালমান এখনও তাকে নানাভাবে হেনস্থা করছেন এবং অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দিচ্ছেন।

সোমি আলি একটি ভিডিওতে জানান, সালমান খান আমার পিছু ছাড়ছেন না। ২০২৫ সালেও তিনি আমাকে হুমকি দিচ্ছেন। এমনকি অচেনা নম্বর থেকেও ফোন করে ভয় দেখিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, অভিনেতা শুধু তার প্রতি নয়, তার পরিচালিত এনজিও ‘নো মোর টিয়ার্স’-কেও অপমান করার চেষ্টা করছেন।

সোমি বলেন, সালমান তাকে বলিউডে বয়কট করেছেন, যার কারণে অনেকেই তার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছেন। অভিযোগ, এখন তিনি হলিউডেও একই কাজ শুরু করেছেন। তিনি আরও বলেন, তাদের সম্পর্ক ১৯৯৮ সালে ভেঙে গিয়েছিল কারণ সালমান তাকে প্রতারণা করেছিলেন। কিন্তু এত বছর পরও তিনি শান্তিতে থাকতে পারছেন না।

প্রাক্তন প্রেমিকার অভিযোগ, সালমান তার সৎ বোন ও ভাগ্নের সঙ্গেও যোগাযোগ রাখছেন এবং মুম্বাইয়ে তার চরিত্র নিয়ে কটাক্ষ করছেন। সোমি জানান, “আমি এই মিথ্যে অভিযোগ আর সহ্য করতে পারছি না। সকলেই যেন বিচার করেন।”

এ পর্যন্ত সালমান খানের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

This post was viewed: 31

আরো পড়ুন