Ridge Bangla

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান আর নেই

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সচিব এম হাফিজ উদ্দিন খান (৮৯) বুধবার সন্ধ্যায় ঢাকার উত্তরার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তাঁর মামাতো ভাই লিয়াকত আলী মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি স্ত্রী ও কানাডাপ্রবাসী দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এম হাফিজ উদ্দিন খান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি অর্থসহ অন্তত সাতটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। অবসরগ্রহণের পর প্রায় ১৫ বছর ধরে তিনি স্ত্রীসহ উত্তরায় বসবাস করছিলেন। সিরাজগঞ্জ শহরের সমাজকল্যাণ মোড় এলাকার প্রয়াত শিক্ষক কোব্বাদ আলী খানের সন্তান হাফিজ খান একজন সৎ ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

মৃত হাফিজের মামাতো ভাই লিয়াকত আলী বলেন, “হাফিজ খানের মরদেহ উত্তরার বাড়িতে রয়েছে। দুই মেয়ের পরিবার কানাডা থেকে আসার পর জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে- এটা নিশ্চিত।”

This post was viewed: 18

আরো পড়ুন