Ridge Bangla

সর্বকনিষ্ঠ নারী এমপি হয়ে ইতিহাস গড়লেন ফারজানা শারমিন পুতুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-1 (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিজয়ী হয়ে দেশের সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (৪১)। একই সঙ্গে রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন পুতুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট।

এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছর পর নাটোর-১ আসনটি পুনরুদ্ধার করল বিএনপি। এর আগে ২০০৮ সালের নির্বাচনের পর থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এ আসনে দলটির কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেননি।

ফারজানা শারমিন পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

This post was viewed: 4

আরো পড়ুন