অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক পৌঁছেছিল চরমে। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার মাধ্যমে শুরু হওয়া বিতর্ক চূড়ান্ত রূপ ধারণ করে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করলে।
এ সময় বাংলাদেশ ইস্যুতে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েও দেখা দিয়েছিল শঙ্কা। তবে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। এর ফলে দেশের অন্য সবকিছুর মতো পরিবর্তন এসেছে বিসিবিতেও।
এই পরিবর্তনের ধারাতেই সম্পর্ক স্বাভাবিক করতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইকে চিঠি পাঠিয়েছে বিসিবি। পরিস্থিতি সামলে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এখন একসঙ্গে কাজ করতে চায় দুই দেশ। ভারতীয় গণমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমও বিষয়টি স্বীকার করেছেন।