Ridge Bangla

সংসদে বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। বুধবার (১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

অধিবেশনে স্পিকারের অনুমতি নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বিষয়টি কোনো নির্দিষ্ট দলের নয়, বরং দেশের মানুষের রায়ের সঙ্গে সম্পর্কিত। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকার ও বিরোধী দল এ বিষয়ে একমত হলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হয়েছে, যা বিরোধী দল হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। এর প্রতিবাদে তারা সংসদ থেকে ওয়াকআউট করেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া এই সংসদের অধিবেশনে এর আগেও প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে অধিবেশন ত্যাগ করেছিলেন বিরোধী সদস্যরা। তবে কোনো নির্দিষ্ট ইস্যুতে এটাই প্রথম আনুষ্ঠানিক ওয়াকআউট।

This post was viewed: 4

আরো পড়ুন