Ridge Bangla

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পূর্ণাঙ্গ তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৬ এপ্রিল) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের ১১তম সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এবং ভোটের তারিখ চূড়ান্ত করা হয়েছে। তবে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রত্যাহারসহ অন্যান্য ধাপের বিস্তারিত সময়সূচি তফসিল ঘোষণার দিন প্রকাশ করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূর্বপ্রস্তুতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। নির্বাচন কমিশন আশা করছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।

This post was viewed: 3

আরো পড়ুন