Ridge Bangla

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রেখে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়।

রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত ২০ নভেম্বর আপিল বিভাগ রায় ঘোষণা করেছিল। রায়ে বলা হয়েছে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব পালন করবেন।

এই রায়ের মাধ্যমে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান পুনরুজ্জীবিত করা হয়েছে। তবে ব্যবস্থা এখনই কার্যকর হচ্ছে না; জাতীয় সংসদের চতুর্দশ নির্বাচন থেকে তা কার্যকর হতে পারে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

আদালত পর্যবেক্ষণে বলেন, ২০১১ সালে আপিল বিভাগের যে রায়ে ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল, তা বিভিন্ন ত্রুটিপূর্ণ ছিল। ফলে ওই রায় সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে।

সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সর্বসম্মতভাবে রায় দেন। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বেঞ্চে ছিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ আরও পাঁচজন বিচারপতি।

রায়ে সংবিধানের চতুর্থ ভাগে অন্তর্ভুক্ত ‘পরিচ্ছেদ ২ক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার’-সংক্রান্ত বিধান পুনর্বহালের কথা বলা হয়েছে। আদালতের মতে, এর মাধ্যমে ভবিষ্যতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সাংবিধানিক কাঠামো পুনরায় প্রতিষ্ঠিত হলো।

This post was viewed: 2

আরো পড়ুন