Ridge Bangla

শ্যামপুরে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮ জন

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলের বয়লার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে আরএসএম স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, হীরা (৩৫), মানিক (৪৫), রাজিব আলী (২৯), আরশাদ (৪৫), খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মতিউর রহমান (২২) ও ইউসুফ (৪০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টার দিকে দগ্ধদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হীরার শরীরের ১৭ শতাংশ, মানিকের ৪০ শতাংশ, রাজিব আলীর ৪ শতাংশ, আরশাদের ১১ শতাংশ, খলিলুর রহমানের ৯ শতাংশ, লিটনের ৭ শতাংশ, মতিউর রহমানের ১০ শতাংশ এবং ইউসুফের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর দগ্ধ হওয়ায় মানিক ও হীরাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন