Ridge Bangla

শোলাকিয়ায় ঈদের জামাতে লাখো মুসল্লির ঢল

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এ জামাতে আনুমানিক ছয় লাখ ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন, যা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে বিবেচিত।

ঈদের জামাতে ইমামতি করেন বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠ ও আশপাশ এলাকায় দায়িত্ব পালন করেন পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ জানান, এবারের জামাতে স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটেছে। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে ঈদগাহে সমবেত হন। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সহজ করতে রেল কর্তৃপক্ষ ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন পরিচালনা করে।

This post was viewed: 4

আরো পড়ুন