Ridge Bangla

শুটিংয়ে আহত শ্রদ্ধা কাপুর

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি শুটিং সেটে আহত হয়েছেন। সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের সময় পায়ে গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বড় কোনো বিপদের আশঙ্কা নেই। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে।

শ্রদ্ধা বর্তমানে কাজ করছেন ‘ঈথা’ নামের একটি সিনেমায়, যা জনপ্রিয় মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকর–এর জীবনী ভিত্তিক। দুর্ঘটনাটি ঘটেছে ছবির একটি বিশেষ ‘লাভনি’ নাচের দৃশ্যে। দৃশ্যের জন্য শ্রদ্ধাকে পরতে হয়েছিল জাঁকজমকপূর্ণ ভারী শাড়ি, গয়না এবং কোমরবন্ধনী, যা মিলিয়ে প্রায় ১৫ কেজি ওজন বহন করতে হচ্ছিল। নাচের তীব্র গতির কারণে হঠাৎ কোমরবন্ধনীটি খুলে গিয়ে তার পায়ের ওপর পড়ে এবং এতে তিনি তীব্র আঘাত পান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ব্যথা ও ধকল কমাতে তাকে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, শ্রদ্ধা সুস্থ হয়ে শীঘ্রই আবার শুটিং সেটে ফিরবেন। যদিও এই দুর্ঘটনা কিছুটা শুটিংয়ের সময়সূচিতে বিলম্ব ঘটাতে পারে, তবুও অভিনয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 68

আরো পড়ুন