Ridge Bangla

শাহজালাল বিমানবন্দরে সরকারি কর্মচারীদের জন্য কল্যাণ ডেস্ক স্থাপনের উদ্যোগ

চাকরিতে নিয়োজিত কিংবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ যাতায়াতে সহায়তা প্রদানের লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ‘কল্যাণ ডেস্ক’ স্থাপন করা হচ্ছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত এবং অবসরপ্রাপ্ত অসামরিক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ থেকে আগমন ও প্রস্থানে সহায়তা প্রদানের জন্য টার্মিনাল-১ এর অভ্যন্তরে ১ নম্বর গেটের দ্বিতীয় তলায় ১৪০ বর্গফুট জায়গাজুড়ে কল্যাণ ডেস্ক স্থাপন করা হবে।

এই ডেস্ক নির্মাণের জন্য নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নোভা কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল’-এর মালামাল, লেবার, ডিজাইনার ও ঠিকাদারদের জন্য দিন-রাত যাতায়াতের বিশেষ পাস দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ রয়েছে, একটানা সাত দিন এই পাস প্রযোজ্য থাকবে।

এই উদ্যোগের মাধ্যমে সরকারি কর্মচারীদের যাত্রা আরও স্বচ্ছ ও সহযোগিতাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 38

আরো পড়ুন