Ridge Bangla

শাকিব খানের ২০ মিনিটের উপস্থিতির মূল্য ৩৫ লাখ টাকা

চলচ্চিত্র অভিনেতা শাকিব খান সম্প্রতি রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অল্প সময়ের জন্য হলেও শাকিবের উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, শোরুম উদ্বোধনে মাত্র ২০ মিনিট থাকার জন্য শাকিব খান ৩৫ লাখ টাকা পেয়েছেন। অর্থাৎ প্রতি মিনিটে তার পারিশ্রমিক দাঁড়াচ্ছে প্রায় পৌনে দুই লাখ টাকা। বিষয়টি নিয়ে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে।

জনপ্রিয় রেডিও জকি ও উপস্থাপক গোলাম কিবরিয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, “বাংলাদেশের সুপারস্টার মাত্র ২০ মিনিট সময় দিয়েছেন, পেমেন্ট পেয়েছেন ৩৫ লাখ। কাজ ছিল শুধু ব্র্যান্ড প্রোমোট। ফেসবুকে কোথাও ব্র্যান্ডের নাম বা ট্যাগ নেই। সবাই শাকিবের লুক আর গোঁফ নিয়ে মাতামাতি করছে।”

এদিকে শাকিব খান নিজের ফেসবুক পেজে বনানীর ইভেন্টের কয়েকটি ছবি পোস্ট করেছেন। তবে তিনি বা তার কোনো প্রতিনিধি এখন পর্যন্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পৌনে দুই লাখ টাকার বিষয়টি নিশ্চিত করেননি।

সাম্প্রতিক সময়ে শাকিব খান ব্যস্ত রয়েছেন সাকিব ফাহাদ পরিচালিত নতুন সিনেমা ‘সোলজার’-এর কাজ নিয়ে। সিনেমার নায়িকা হিসেবে রয়েছেন তানজিন তিশা। জানা গেছে, সিনেমাটি আগামী বছর মুক্তির জন্য প্রস্তুত।

This post was viewed: 33

আরো পড়ুন