Ridge Bangla

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত তাঁদের সমাধিস্থলে উপস্থিত হন।

এর আগে বেলা পৌনে ১১টায় গুলশানের বাসা থেকে রওনা হয়ে বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান তারেক রহমান। কবর জিয়ারতের সময় তিনি কিছুক্ষণ সেখানে অবস্থান করেন এবং শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতে অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন।

কবর জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. লুৎফর রহমানসহ বিভিন্ন শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 11

আরো পড়ুন