Ridge Bangla

শরীর যেমনই হোক, তাকে সম্মান করুন: কিয়ারা আদভানি

বলিউডের দ্যুতি ছড়ানোয়া তারকা কিয়ারা আদভানি তাঁর ঝলমলে উপস্থিতি ও স্টাইলিশ লুকের জন্য সর্বদাই আলোচিত। কিন্তু সম্প্রতি তিনি একটি ভিন্ন ধরনের আলোচনায় সামনে এসেছেন একটি গভীর সংবেদনশীল ও শক্তিশালী বার্তা দিয়ে, যা প্রতিটি মায়ের হৃদয় ছুঁয়ে গেছে।

মাতৃত্বের পর নারীর শরীরে আসা স্বাভাবিক পরিবর্তন নিয়ে সমাজে যে নেতিবাচক ধারণা বা ‘বডি শেমিং’-এর সংস্কৃতি চালু আছে, তার বিরুদ্ধে সরব হয়েছেন কিয়ারা। তিনি উল্লেখ করেছেন, গর্ভাবস্থা-পরবর্তী সময়ে অনেক মা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দেহ নিয়ে হতাশ বোধ করেন, সমাজের কটু মন্তব্য তাদের এই অনুভূতিকে আরও গভীর করে।

এই প্রসঙ্গে কিয়ারা বলেছেন,

“সমস্ত মায়েদের উদ্দেশে বলি, এই দেহই একটি মানবসন্তান গড়ে তুলেছে। এটাই জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। তাই আপনার শরীর যেমনই হোক না কেন, তাকে সম্মান করুন, গর্ব করুন।”

তাঁর বক্তব্যের মূল কথা হলো- একটি নতুন জীবন সৃষ্টির সক্ষমতা যার দেহে আছে, সেই দেহের বাহ্যিক রূপ নিয়ে সমালোচনা বা হীনমন্যতা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। একটি শিশুকে পৃথিবীতে আনার অসাধারণ সাফল্যের তুলনায় শরীরের ওজন বা গঠনের পরিবর্তন সম্পূর্ণ গৌণ।

সোশ্যাল মিডিয়া ও বহিরাগত রূপসৌন্দর্যের চাপে আজকের যুগে নারীরা প্রায়শই শারীরিক পারফেকশনের অপবাদে ভোগেন। কিয়ারা আদভানির এই ইতিবাচক ও সচেতনতামূলক বার্তা নতুন মায়েদের আত্মসম্মান ফিরে পেতে এবং সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে একটি উজ্জ্বল ভূমিকা রাখবে।

This post was viewed: 38

আরো পড়ুন