Ridge Bangla

শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে

দেশের সব শপিং মল ও দোকানপাট এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। এ সময়সূচি অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যও নতুন সময় নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে এসব প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

সরকারের এই সিদ্ধান্ত জ্বালানি সাশ্রয় এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমানোর পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার চেষ্টা করা হচ্ছে।

এর আগে রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ বৈঠকের পর এসব সিদ্ধান্ত জানানো হয়।

This post was viewed: 5

আরো পড়ুন