Ridge Bangla

লেবাননে ইসরাইলি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর

লেবাননের অধিকৃত কাফারশোবা পাহাড়ে ইসরাইলি মেরকাভা ট্যাংক লক্ষ্য করে হামলার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে তারা জানিয়েছে, সামাকো সাইটে প্রয়োজনীয় অস্ত্র ব্যবহার করে ট্যাংকটিকে আঘাত করা হয়েছে।

একই দিন হিজবুল্লাহ পৃথকভাবে লেবাননে একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসনের জবাবে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। তবে হিজবুল্লাহর এই দাবির বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি। দিনের শুরুতে হিজবুল্লাহ উত্তর ইসরাইলে কয়েক ডজন রকেট এবং একাধিক ড্রোন হামলারও দাবি জানিয়েছিল।

অপরদিকে, ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তর ইসরাইলের সীমান্তবর্তী এলাকা নিরাপদ রাখতে দক্ষিণ লেবাননে একটি ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরি করছে।

অভিযানে সেনাবাহিনীর ৯১তম ডিভিশন গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অবস্থান নিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, এই অভিযান হিজবুল্লাহর অবকাঠামোর ওপর বড় আকারের হামলা চালিয়ে সীমান্তে নিরাপত্তা বলয় গড়ে তোলার উদ্দেশ্যে। তাদের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহর সম্ভাব্য অনুপ্রবেশ রোধ এবং সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

This post was viewed: 8

আরো পড়ুন