Ridge Bangla

লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদার করতে লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

জেলার চারটি সংসদীয় আসনের নির্বাচন নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবে এবং গুরুত্বপূর্ণ স্থানে টহল, অস্থায়ী চেকপোস্ট স্থাপন, তল্লাশি কার্যক্রম ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সহকারী পরিচালক জানান, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করা এবং সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করাই বিজিবির মূল লক্ষ্য।

This post was viewed: 3

আরো পড়ুন