Ridge Bangla

রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় হামের টিকা দেওয়া হবে। একই সঙ্গে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর অন্যান্য নিয়মিত টিকাদান কার্যক্রমও চলমান থাকবে।

তিনি আরও জানান, টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে এসব সরঞ্জাম সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে।

এ ছাড়া হামের প্রাদুর্ভাব মোকাবিলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক শয্যার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

This post was viewed: 3

আরো পড়ুন