Ridge Bangla

রোববারের মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়কে জনগণের অভূতপূর্ব সমর্থনের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, আগামী রোববারের মধ্যে দলটি নতুন সরকার গঠন করবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল বলেন, “বিএনপি জনগণের দল। জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, তা আমাদের কাছে সবচেয়ে বড় দায়িত্ব। নির্বাচনে এ বিজয় জনগণের ভালোবাসার প্রকাশ।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শক্তির কারণে দেশের রাজনীতিতে উগ্রবাদের উত্থান ঘটেছে। অতীতে রাজনৈতিক দলগুলোকে চাপ ও নিপীড়নের শিকার হতে হয়েছে। তবে সেই প্রেক্ষাপট থেকে জামায়াত জোটের অংশ হিসেবে দায়িত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

মহাসচিব উল্লেখ করেন, “জুলাই সনদে যা যা প্রতিশ্রুতি দিয়েছি, ধাপে ধাপে সব বাস্তবায়ন করা হবে। আমাদের ৩১ দফার দাবি পূরণেও কাজ চলমান থাকবে। পার্লামেন্টে আমরা সব দলকে নিয়ে যাচ্ছি, যাতে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলকভাবে দেশ পরিচালনা করা সম্ভব হয়।”

তিনি সরকারের শুরুর প্রস্তুতি ও জোট রাজনীতি নিয়ে বলেন, “নির্বাচনের ফলাফল অনুযায়ী বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ। তাই জনগণের আস্থা এবং সংবিধান মেনে আমরা দ্রুত নতুন সরকার গঠন করব। সকল স্তরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী রোববার সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে।”

This post was viewed: 3

আরো পড়ুন