Ridge Bangla

রেলখাতে নতুন সংযোজন, ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ

চলতি বছর থেকেই ভারত থেকে ধাপে ধাপে ২০০টি ব্রডগেজ কোচ বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কোচ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এসব কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোচ হাতে পাওয়ার পর আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে মোট ৩,৪২৮ দশমিক ৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ, ব্রডগেজ ও ডুয়ালগেজ- তিন ধরনের লাইনই চালু আছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ অব্যাহত রয়েছে।

এছাড়া তিনি জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে বর্তমানে ১৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। নতুন কোচ যুক্ত হলে উত্তরবঙ্গের কিছু রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন