Ridge Bangla

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশের আইন কমিশনের ‘বার্ষিক প্রতিবেদন–২০২৫’ পেশ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বঙ্গভবনে এ উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন কমিশনের একটি প্রতিনিধিদল। এ সময় বঙ্গভবন ও আইন কমিশনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

বঙ্গভবনের এক মুখপাত্র জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান জিনাত আরার নেতৃত্বে প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির কাছে প্রতিবেদনটি হস্তান্তর করে। এ সময় প্রতিনিধি দলে যুক্ত ছিলেন বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড. নাইমা হক।

সাক্ষাৎকালে আইন কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরেন এবং কমিশনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের বিদ্যমান আইন-কানুনকে যুগোপযোগী, কার্যকর ও জনগণের কল্যাণে সহায়ক করে তুলতে আইন কমিশনকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

This post was viewed: 4

আরো পড়ুন