Ridge Bangla

রাষ্ট্রদূত হচ্ছেন তিন মেজর জেনারেল

সরকার মেজর জেনারেল পদমর্যাদার তিন কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দিতে সেনাবাহিনী থেকে প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে। বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মেজর জেনারেল নাসিম পারভেজ, মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এবং মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রাষ্ট্রদূত হিসেবে তাদের নিয়োগ দিতে চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তিন কর্মকর্তার মধ্যে নাসিম পারভেজ এতদিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মোহাম্মদ কামরুল হাসান রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি তাকে লজিস্টিকস এরিয়ার জিওসি হিসেবে পদায়ন করা হয়।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম দায়িত্ব পালন করছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালক হিসেবে। সরকারি আদেশে বলা হয়েছে, রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে তাদের বর্তমান সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন