Ridge Bangla

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া একটি বেসরকারি রোবিনসন হেলিকপ্টার রোমনেনস্কি জেলায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা তিনজনের সবাই নিহত হয়েছেন।

পূর্ব-সাইবেরিয়ার পরিবহন প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, হেলিকপ্টারটির মালিক ছিলেন নিহত পাইলট নিজেই। তবে তিনি এটি চালানোর অনুমতি পাননি এবং যথাযথ প্রক্রিয়ায় আনুষ্ঠানিক নিবন্ধনও সম্পন্ন করা হয়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 4

আরো পড়ুন