Ridge Bangla

রাজশাহী বার সমিতির নির্বাচনে ২১ পদের ২০টিই পেল বিএনপি

রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০টিতেই বিএনপিপন্থী আইনজীবীরা জয় লাভ করেছেন। তারা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কাসেম। সাধারণ সম্পাদক হয়েছেন পারভেজ তৌফিক জাহেদী।

নির্বাচনটি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ধাপে অনুষ্ঠিত হয়। মোট ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬২৬ জন ভোট দেন। ভোট গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়, ২১টি পদের মধ্যে ২০টিই বিএনপিপন্থী প্যানেল জয় করে। শুধু সহসভাপতি পদে কে এম মিজানুর রহমান (গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত) বিজয়ী হন।

নির্বাচনে দুটি প্যানেল থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পাশাপাশি সভাপতি সাধারণ সম্পাদক পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও অংশ নেন।

This post was viewed: 2

আরো পড়ুন