দেশীয় ওয়ান শুটারগানসহ আকরামুজ্জামান সুমন (৪০) নামে এক আসামিকে রাজবাড়ী সদর থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শেষ রাত নাগাদ সদরের খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় র্যাব-১০ এর একটি দল।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আকরামুজ্জামান সুমন মল্লিকপাড়ার মৃত মোস্তফা মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। উদ্ধার হওয়া আলামতসহ আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
This post was viewed: 4