Ridge Bangla

রাজধানীতে শীতের আমেজ বাড়ছে, সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস

রাজধানী ঢাকায় শীতের আমেজ ক্রমেই বাড়ছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৭ ডিগ্রি সেলসিয়াসে, যা শহরে শীতের উপস্থিতি আরও স্পষ্ট করেছে। দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে- ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ কখনও কখনও আংশিক মেঘলা দেখা যেতে পারে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইবে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬২ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৭ মিনিটে।

এদিকে, মঙ্গলবার রাতে সারাদেশের জন্য দেওয়া সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া পুরোপুরি শুষ্কই থাকবে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া, ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও আছে।

This post was viewed: 27

আরো পড়ুন