Ridge Bangla

রমজান মাসকে কেন্দ্র করে মুরগি-মাংসের দাম ঊর্ধ্বমুখী

আসন্ন রমজানকে সামনে রেখে রাজধানীসহ দেশের বাজারে মুরগি ও মাংসের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষ করে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১৫–২০ টাকা প্রতি কেজি। বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬৫–১৭০ টাকা। সোনালি জাতের মুরগির কেজি দামও বেড়ে ২৭০–৩০০ টাকা হয়েছে।

গরুর মাংসের কেজি দাম এখন ৮০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭৮০ টাকা। ডিমের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। ফার্মের বাদামি রঙের ডিমের ডজন ১১০ টাকা এবং সাদা ডিমের ডজন ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। পাঙাশ ২০০–২২০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, রুই ৩০০–৩৫০ টাকা, মৃগেল ২৮০–৩০০ টাকা, দেশি টেংরা ৪৬০ টাকা, বাইন ৬০০ টাকা, শিং ৩২০–৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, শোল ৭০০ টাকা এবং টাকি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ির দাম আকার ও জাতভেদে ৫৫০–৯০০ টাকা প্রতি কেজি।

রমজানকে কেন্দ্র করে মাংস ও মুরগির চাহিদা বৃদ্ধি পেয়েছে। রায়ের বাজার এলাকার এক মুরগি ব্যবসায়ী জানান, বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ সীমিত হওয়ায় দাম বেড়েছে। এ কারণে অনেক ক্রেতাই মুরগি না কিনে মাছ বা অন্যান্য খাদ্যদ্রব্য কেনার দিকে ঝুঁকছেন। ডিম বিক্রেতারা বলেন, শীতকালীন সবজির কারণে ডিমের দাম এখনও তুলনামূলকভাবে কম রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন