Ridge Bangla

যৌথভাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করবে ইসি ও ইউএনডিপি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামী ১৬ মার্চ যৌথভাবে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ উপলক্ষে ইসির কার্যালয়, দপ্তর ও বিভিন্ন প্রকল্পে কর্মরত সব কর্মকর্তাকে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও দপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইসি ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী ১৬ মার্চ বেলা ১১টায় রাজধানীর নির্বাচন ভবনের বেজমেন্ট অডিটোরিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ইসির কার্যালয়, দপ্তর ও প্রকল্পের সব কর্মকর্তাকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই অফিস আদেশ জারি করা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন