Ridge Bangla

যে নারীদের বিয়ে করতে নিষেধ করেছে ইসলাম

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে বিয়েকে পবিত্র ও বৈধ সামাজিক সম্পর্ক হিসেবে গণ্য করা হয়েছে। তবে এই সম্পর্ক গড়তে কিছু নিষিদ্ধতাও রয়েছে, যেগুলো কোরআন ও হাদিসে স্পষ্টভাবে নির্ধারিত। পবিত্র কোরআনের সুরা নিসা (আয়াত ২২-২৩)-তে ১৪ শ্রেণির নারীর সঙ্গে বিয়ে হারাম ঘোষণা করা হয়েছে। ইসলামী শরিয়াহ অনুযায়ী, এগুলোকে “মাহরাম নারীর তালিকা” বলা হয়।

ইসলাম যাদের সঙ্গে বিয়ে হারাম করেছে

১. নিজের মা
২. দাদি, নানি এবং তাদের ঊর্ধ্বতন নারীরা
৩. নিজের মেয়ে, নাতনি ও দৌহিত্রীসহ পরবর্তী প্রজন্মের কন্যাসন্তান
৪. সহোদর, বৈমাত্রেয় (সৎ মায়ের মেয়ে) ও বৈপিত্রেয় (সৎ বাবার মেয়ে) বোন
৫. বাবার সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন (ফুপু)
৬. স্ত্রীর কন্যাসন্তান (যদি স্ত্রীর সঙ্গে সহবাস হয়ে থাকে), স্ত্রীর মা (শাশুড়ি)
৭. মায়ের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন (খালা)
৮. ভাতিজি (ভাইয়ের মেয়ে) এবং তার পরবর্তী প্রজন্মের কন্যাসন্তান
৯. ভাগ্নি (বোনের মেয়ে) এবং তার পরবর্তী প্রজন্মের কন্যাসন্তান
১০. দুধ মেয়ে, দুধ ছেলের মেয়ে, দুধ ছেলের স্ত্রী ইত্যাদি (দুধসম্পর্ক)
১১. দুধ মা, দুধ খালা, দুধ ফুপু, দুধ নানি-দাদি ইত্যাদি
১২. দুধ বোন এবং তার পরবর্তী প্রজন্মের কন্যাসন্তান
১৩. ছেলের স্ত্রী (বউমা)
১৪. অন্যের বৈধ স্ত্রী

This post was viewed: 110

আরো পড়ুন