Ridge Bangla

যুদ্ধের মাঝেই তেলের বাজারে বাড়তি মুনাফা ইরানের

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই জ্বালানি তেল বিক্রি করে কয়েকশ কোটি ডলার অতিরিক্ত আয় করছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালী ব্যবহার করতে পারা একমাত্র বড় রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্ববাজারে ইরানি তেলের চাহিদা ও দাম উভয়ই বেড়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরু থেকেই দুইভাবে লাভবান হচ্ছে তেহরান। প্রথমত, তাদের প্রধান ক্রেতা চীনের কাছে এখন খুব কম ছাড়ে তেল বিক্রি করছে ইরান। গত ১০ মাসের মধ্যে এই ছাড়ের হার সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ফলে প্রতি ব্যারেলে আয় বেড়েছে।

দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় মুনাফা আরও বেড়েছে। সরবরাহে অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বৈশ্বিক বাজারে দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা দীর্ঘস্থায়ী হলে ইরানের অর্থনীতিতে সাময়িক স্বস্তি আসতে পারে। তবে একই সঙ্গে এটি বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে।

This post was viewed: 2

আরো পড়ুন