Ridge Bangla

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা বন্ড বা জামানত প্রদানের নতুন তালিকায় বাংলাদেশসহ আরও ২৫টি দেশ যুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে দেশটির নাগরিকদের ব্যবসা ও পর্যটন (বি-১/বি-২) ভিসার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৫ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। বাংলাদেশে এই অর্থ সর্বোচ্চ প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা হিসেবে ধার্য হবে। এই নতুন নিয়ম আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বন্ডের অঙ্ক নির্ধারণ করবে কনস্যুলার অফিসার, যা ব্যক্তিগত পরিস্থিতি ও সাক্ষাৎকারের ভিত্তিতে নির্ধারিত হবে। আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ড প্রদান করতে হবে। তবে কনস্যুলার অফিসারের নির্দেশনা ছাড়া আগাম অর্থ জমা দেওয়া যাবে না। বন্ড ফেরতযোগ্য হলেও অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে বা ভিসার শর্ত লঙ্ঘন করলে অর্থ বাজেয়াপ্ত হবে।

ভিসা বন্ড কর্মসূচি প্রথম চালু হয় ২০২৫ সালের আগস্টে এবং মূলত তাদের নাগরিকদের জন্য প্রযোজ্য, যাদের ভিসার মেয়াদ শেষের পরও দেশে অননুমিতভাবে থাকার হার বেশি। এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য নির্দিষ্ট তিনটি বিমানবন্দর- বোস্টন লোগান, জন এফ কেনেডি ও ওয়াশিংটন ডুলস- দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ বাধ্যতামূলক। এই নতুন ব্যবস্থা যুক্তরাষ্ট্রে ভিসা প্রক্রিয়াকে আরও জটিল ও ব্যয়বহুল করে তুলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

This post was viewed: 25

আরো পড়ুন