Ridge Bangla

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রবল তুষারঝড়, অচল জনজীবন

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে স্থানীয় সময় সোমবার শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। রেকর্ড পরিমাণ এই তুষারপাতে লাখো মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে এবং হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের বিস্তীর্ণ এলাকা ৩৭ ইঞ্চি (প্রায় ৯৪ সেন্টিমিটার) পুরু তুষারে ঢেকে গেছে। অন্যদিকে সেন্ট্রাল পার্কে ১৯ ইঞ্চির বেশি তুষার জমেছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

পরিস্থিতির অবনতি হওয়ায় নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নগরজুড়ে আবহাওয়া–সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছেন। একটি রাষ্ট্রীয় সংস্থা সতর্ক করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্কে চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

প্রবল তুষারপাতের কারণে সড়ক ও গণপরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। জরুরি সেবা সচল রাখতে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে এবং বাসিন্দাদের ঘরে অবস্থানের আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন