Ridge Bangla

মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন

মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ভৈরব বাজার এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শ্রীমঙ্গল উপজেলার এ দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত আনুমানিক দেড়টার দিকে একটি পিকআপ ভ্যান শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক আলী নূরকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত অটোরিকশা চালক আলী নূরের বাড়ি শহরতলির কালেঙ্গা গ্রামে বলে জানা গেছে। এছাড়া নিহত অপর দুই যাত্রীর বাড়ি দরগাহ মহল্লা এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে উদ্ধারকাজে সহায়তা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে।

This post was viewed: 4

আরো পড়ুন