Ridge Bangla

মোহাম্মদপুরে সেনা অভিযানে নারীসহ দুই মাদককারবারি গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারীসহ দুইজন সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ধারালো অস্ত্র ও নগদ অর্থ জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েল (৩০) এবং নারী মাদককারবারি কাজল (২১)।

সেনা সূত্র জানায়, সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়েলকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও কাজল নামে ওই নারী মাদককারবারি আটক হন। এই অভিযানে ২২৬ পিস ইয়াবা, ৯৮ প্যাকেট হেরোইন, দুটি বড় সামুরাই এবং নগদ ১২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

আটক দুই ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন