Ridge Bangla

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

নিজ বাসার সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, টাকার লেনদেন নিয়ে বিরোধই এ সংঘর্ষের কারণ। রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার বি ব্লকে গতকাল সোমবার (২৪ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বিল্লাল হোসেন বাবু (২৬)। এ সময় হামলাকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে তাঁর বাবা আহত হন। তিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, বিল্লালের বাড়ির সামনে থাকা একটি মুদিদোকানে তাঁর বাবার সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে বিল্লাল এগিয়ে গেলে হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান, ঘটনাটি কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা রাজনৈতিক কোন্দলের নয়। একান্তই ব্যক্তিগত আর্থিক বিরোধের জেরে সংঘটিত হয়েছে। তিনি আরও বলেন, অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

This post was viewed: 67

আরো পড়ুন