Ridge Bangla

মেক্সিকোতে ফুটবল মাঠে গুলিবর্ষণের ঘটনায় নিহত ১১, আহত ১২

মেক্সিকোর সালমানকা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে সশস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার দেশটির মধ্যাঞ্চলের গুয়ানাজুয়াতো রাজ্যের ওই শহরের একটি পাড়ায় এই হামলার ঘটনা ঘটে।

রোববার সিটি মেয়র সেসার প্রিয়েতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে ঘটনার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি জানান, আহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।

মেয়রের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কর্মকর্তারা এই হামলার জন্য দায়ীদের খুঁজে বের করতে একটি অভিযান শুরু করেছেন।

গুয়ানাজুয়াতো শিল্পসমৃদ্ধ রাজ্য হলেও গ্যাং টার্ফ যুদ্ধের কারণে সরকারি হত্যাকাণ্ডের পরিসংখ্যানে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে ২০২৬ ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকোতে মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচসহ পাঁচটি খেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আরও দুটি স্টেডিয়ামে চারটি ম্যাচ ও দুটি করে আন্তঃকনফেডারেশন প্লে-অফ ম্যাচ আয়োজন করা হবে।

This post was viewed: 9

আরো পড়ুন