Ridge Bangla

মুক্তির এক বছর আগেই বিক্রি হচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’র টিকিট

‘ওপেনহাইমার’ দিয়ে বক্স অফিস ও পুরস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান এবার ফিরছেন আরও বড় এক চমক নিয়ে। গ্রিক মহাকাব্য ওডিসি অবলম্বনে নির্মিত তার নতুন ছবি দ্য ওডিসি মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই। তবে এরই মধ্যে হলিউডে ইতিহাস গড়েছে সিনেমাটি—মুক্তির এক বছর আগেই শুরু হচ্ছে আগাম টিকিট বিক্রি।

হলিউডের ইতিহাসে এমন নজির এর আগে আর দেখা যায়নি। নোলানভক্তদের মধ্যে ছবিটি নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে আগাম টিকিট কেনার জন্য রয়েছে একটি শর্ত—শুধুমাত্র আইম্যাক্স ৭০ এমএম স্ক্রিন থাকা প্রেক্ষাগৃহগুলোতে ২০২৫ সালের ১৭ জুলাই থেকে এই টিকিট কিনতে পারবেন দর্শকেরা। আর সাধারণ প্রেক্ষাগৃহের টিকিট কিনতে অপেক্ষা করতে হবে মুক্তির কয়েক মাস আগে পর্যন্ত।

ছবির প্রচারণা ইতিমধ্যে শুরু করেছে ইউনিভার্সাল পিকচারস। কিছু সিনেমা হলে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ও নতুন সুপারম্যান দেখানোর আগে দেখানো হচ্ছে দ্য ওডিসি-এর এক মিনিটের বিশেষ ঝলক। যদিও অনলাইনে টিজার এখনো প্রকাশ হয়নি, হলের দর্শকেরা সেটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

ইথাকার রাজা ওডিসিয়াসের চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী তারকা ম্যাট ডেমন। এছাড়া রয়েছেন টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনের মতো তারকারা।

দ্য ওডিসি হতে যাচ্ছে নোলানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যা পুরোটা আইম্যাক্স ক্যামেরায় শুট করা হয়েছে। এর আগে দ্য ডার্ক নাইট, ইনসেপশন, ইন্টারস্টেলারটেনেট-এ আংশিকভাবে আইম্যাক্স ব্যবহার করেছিলেন নোলান। এবার পুরো ছবিতেই থাকছে সর্বাধুনিক এই প্রযুক্তির চমক।

This post was viewed: 57

আরো পড়ুন