Ridge Bangla

মিস ইন্টারন্যাশনাল ২০২৫–এ টপ ২০-তে যাবার স্বপ্ন জেসিয়া ইসলামের

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জেতার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন জেসিয়া ইসলাম। তবে ফলাফল নিয়ে বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। শোবিজ অঙ্গনে স্থায়ী পরিচিতি গড়তে পারলেও এবার তিনি ভিন্ন প্রেক্ষাপটে আবারও বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন।

বিশ্বের মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এ বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জেসিয়া। প্রথম ধাপেই টপ ২০-এ জায়গা করে নিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট চেয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন। বার্তায় তিনি বলেন, “হ্যালো, আমি জেসিয়া ইসলাম। মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এ আপনারা আমাকে সমর্থন করলে আমি টপ ২০-তে পৌঁছাতে পারব।”

জেসিয়া আরও জানিয়েছেন, ভোট দিতে হলে ‘মিস ইন্টারন্যাশনাল’ অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোট গণনা হবে। প্রথম ভোট সবার জন্য ফ্রি, তাই তিনি পরিবার ও বন্ধুদেরও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এই প্রতিযোগিতাকে কেবল ব্যক্তিগত লড়াই হিসেবে দেখছেন না। জেসিয়ার ভাষ্য, “জিতলে শুধু আমি জিতব না, পুরো বাংলাদেশ জিতবে। আশা করছি সবাই আমাকে সমর্থন করবেন।”

শোবিজ ক্যারিয়ারে মডেলিং ছাড়াও নাটক ও সিনেমায় অভিনয় করেছেন জেসিয়া। ভারত–বাংলাদেশ যৌথ প্রযোজনার মানসিক থ্রিলার ‘দরদ’ এবং ‘মাসুদ রানা–৯’ ছবিতে অতিথি ও এজেন্ট চরিত্রে তাকে দেখা গেছে।

This post was viewed: 52

আরো পড়ুন