Ridge Bangla

মিয়ানমারের কোস্টগার্ডের হাতে আটক ১৬ বাংলাদেশি জেলে

লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলেকে মিয়ানমারের কোস্টগার্ড আটক করেছে বলে জানা গেছে। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এই জেলেরা বর্তমানে খাদ্যসংকট ও অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন।

ঘটনার সূত্রপাত ২২ মার্চ, যখন জেলেরা ‘মা-বাবার দোয়া’ নামের একটি ট্রলারে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হন। ট্রলারে থাকা জেলেদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৯ জন, নোয়াখালীর ৩ জন, চট্টগ্রামের ৩ জন এবং ভোলার ১ জন রয়েছেন।

নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, ২৮ মার্চ শেষবার তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ হয়। জেলেরা তখন জানিয়েছিলেন, তারা মিয়ানমার কোস্টগার্ডের হাতে আটক।

এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং কোনোভাবেই আর যোগাযোগ সম্ভব হয়নি। উপকূলীয় জেলে পল্লির পরিবারগুলো এক সপ্তাহ পার হলেও চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা জেলেদের দ্রুত ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

This post was viewed: 4

আরো পড়ুন