Ridge Bangla

মালয়েশিয়া যাওয়ার পথে সমুদ্রপথে ২৭৩ জনসহ ১০ দালাল আটক

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা কালে ২৭৩ জন যাত্রীসহ মানবপাচারের সঙ্গে জড়িত একটি দালাল চক্রের ১০ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ সেন্টমার্টিন্স দ্বীপের প্রায় ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক চলাচল লক্ষ্য করে। নৌবাহিনীর পক্ষ থেকে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া চালিয়ে বোটটি আটক করতে সক্ষম হয় নৌবাহিনী।

আটক বোটে ২৭৩ জন যাত্রী ছাড়াও মানবপাচারের সঙ্গে সরাসরি জড়িত ১০ জন দালাল অবস্থান করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে তারা সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন। নৌবাহিনী জানায়, আটক বোটটিতে পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম, খাদ্য, পানি কিংবা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এই অবস্থায় গভীর সমুদ্রে যাত্রা অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারত।

This post was viewed: 29

আরো পড়ুন