Ridge Bangla

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি

মালয়েশিয়ায় মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশি। দেশটিতে চলতি বছরের জুন পর্যন্ত কাজের অনুমতি পাওয়া বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৮ লাখের বেশি। সোমবার মালয়েশিয়ার সংসদে বিদেশি শ্রমিকের সংখ্যা সংক্রান্ত প্রশ্ন তোলেন সংসদ সদস্য হাসান করিম। এর জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার দেশটির গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন বিভাগের নথি অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত মালয়েশিয়ায় অস্থায়ী অনুমতিপত্র নিয়ে কাজ করছেন ৮ লাখ ৩ হাজার ৩৩২ বাংলাদেশি। এই সংখ্যা দেশটির মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ। মালয়েশিয়ায় বর্তমানে স্বল্পদক্ষ সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক আসে বাংলাদেশ থেকে।

মালয়েশিয়ার দ্য স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান তুলে ধরে সেখানে বলা হয়, ২০২২ সালে কোভিড মহামারীর পর মালয়েশিয়া যখন আবার শ্রমবাজার বিদেশিদের জন্য উন্মুক্ত করল, তখন থেকে নতুন ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেছেন। আর ২০২৩ সালে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সহজ করার জন্য প্রবর্তিত অস্থায়ী ‘ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট রিল্যাক্সেশন প্ল্যান’-এর মাধ্যমে ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন নতুন বাংলাদেশি শ্রমিক সেদেশে প্রবেশ করেন।

অবৈধ অভিবাসী শ্রমিকদের ক্ষেত্রে মোট ৭৯০ জন বাংলাদেশি নাগরিককে তাদের ভিসা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে আটক করা হয়েছে।

This post was viewed: 47

আরো পড়ুন