Ridge Bangla

মালয়েশিয়ায় একটি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ আটক ৯৯

মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশন বিভাগ (JIM) ছয়টি বিনোদন কেন্দ্রে যৌথ অভিযান চালিয়ে ৯৯ জন বিদেশিকে আটক করেছে। এদের মধ্যে ৮৫ জন নারী ও ১৪ জন পুরুষ। আটককৃতদের মধ্যে ১২ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন।

পাহাং JIM পরিচালক নুরসাফরিজা ইহসান এক বিবৃতিতে জানান, গত রাতে কুয়ানতানের জালান গাম্বুত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। এতে কুয়ালালামপুর, জোহর ও নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের সদস্যরাও অংশ নেন। ৩৬৯ জনের কাগজপত্র যাচাইয়ের পর গ্রাহকসেবা প্রদানকারী বা অবৈধভাবে কাজ করার সন্দেহে এসব বিদেশিকে আটক করা হয়।

আটক ৯৯ জনের মধ্যে জাতীয়তা অনুসারে রয়েছে—থাইল্যান্ডের ৮১, বাংলাদেশের ১২, লাওসের ৪, ইয়েমেনের ১ এবং চীনের ১ জন। অধিকাংশই বিনোদনকেন্দ্রে অবৈধভাবে কর্মরত ছিলেন।

আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) ও ১৫(১)(সি)-এর আওতায় অভিযোগ আনা হয়েছে। বৈধ পাস বা অনুমতি ছাড়াই অবস্থান ও কাজ করার অভিযোগে তাদের কেমায়ান ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।

মালয়েশিয়া গেজেটের প্রতিবেদন অনুযায়ী, অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট বিনোদন কেন্দ্রের ছয়জন মালিক ও তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদ করা হবে।

This post was viewed: 44

আরো পড়ুন