ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ লড়াইয়ের পরে চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল মারা গেছেন। তিনি অভিনেত্রী নতুনেরও স্বামী। শনিবার বিকেল ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এ সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর রুহুল আমিন বাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন প্রযোজক-পরিচালক রুহুল আমিন বাবুল। মাঝখানে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও আবারও শারীরিক অবনতি হওয়ায় কয়েকদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সত্তরের দশকের দিকে তিনি প্রযোজনা শুরু করেছিলেন। প্রায় ৩০টি ছবিতে প্রযোজনা করেছেন।
১৯৭৮ সালে অভিনেত্রী নূতনকে বিয়ে করেন প্রযোজক বাবুল। তাঁদের লাবিবা আমিন ও ফারহানা আমিন রীতু নামে দুই কন্যাসন্তান রয়েছে।
This post was viewed: 23